Showing posts with label মাইক্রোসফট অফিস. Show all posts
Showing posts with label মাইক্রোসফট অফিস. Show all posts

মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু চমৎকার ফিচার

Microsoft-Word-Features

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা পৃথিবী বিখ্যাত মাইক্রোসফট অফিস এর কিছু চমৎকার ফিচার সম্পর্কে জানব। মাইক্রোসফট অফিস এর বেশ কিছু ভার্সন আছে যেমন অফিস ২০০০, অফিস ২০০৩, অফিস ২০০৭, অফিস ২০১০, অফিস ২০১৩।   মাইক্রোসফট অফিস এর অনেক গুলো প্রোগ্রাম আছে এর ভিতর মাইক্রোসফট ওয়ার্ড একটি। এই প্রোগ্রামটির মাধ্যমে আপনি আপনার নানা ধরনের লেখা সংরক্ষণ করতে পারেন। আপনি আপনার মূল্যবান ডকুমেন্ট এখানে লিখে রাখতে পারেন। তো চলুন এর কিছু চমৎকার ফিচার এর সাথে আমরা পরিচিত হই।


  • কভার পেজ ডিজাইন
মাইক্রোসফট ওয়ার্ড এ যখন আপনি লিখবেন তখন আপনাকে লেখার জন্য কভার পেজ তৈরি করতে হবে আর জন্য কিছু কাজ করতে হবে আপনাকে যেমন,প্রথমে আপনাকে ওয়ার্ড ফাইলের একটি পেজ ওপেন করতে হবে তারপর মেন্যুবার থেকে কভার পেজ এর যে কোন একটি ডিজাইন নির্বাচন করে আপনি আপনার ইচ্ছা মত কভার পেজ তৈরি করতে পারবেন।
  • ভেঙ্গে যাওয়া ফন্ট ঠিক করা

অনেক সময় আমরা ওয়ার্ড ফাইলে লেখার সময় কিছু সমস্যা এর ভিতর পড়ি যেমন আপনি যখন একটি লেখা লিখলেন এবং সেটা যদি অন্য কোন কম্পিউটারে সেটা পাঠান পরে দেখলেন যে আপনার লেখার  সব গুলো বর্ণ ভেঙ্গে গেছে। এখন আপনাকে এটি ঠিক করতে একটু কাজ করতে হবে সেটি হল আপনার ওয়ার্ড ফাইলের মেন্যু বারের ঠিক শেষ ভাগে এড ইন নামক স্থানে আপনার ইচ্ছা মত ফন্ট নির্বাচন করুন এবং ওকে চাপুন দেখবেন এটা ঠিক হয়ে গেছে।
  • অটোমেটিক ফাইল সেভ

হ্যাঁ বন্ধুরা এখন ওয়ার্ড ফাইলের যে ফিচার টি নিয়ে আলোচনা করব সেটি হল অটোমেটিক ফাইল সেভ। আপনি যদি আপনার কম্পিউটার এ কাজ করতে করতে হঠাৎ করে আপনার পিসির পাওয়ার অফ হয়ে যায় তখন আপনি খুব বিব্রত এর ভিতর পড়ে জাবেন কারন আপনি যে কাজ করছিলেন আপনার ওয়ার্ড ফাইলে সেটা হয়ত আপনি ভাবছেন হারিয়ে গেছে কিন্ত না এবার আপনি আপনার এই হারিয়ে জাওয়া ফাইল খুব সহজেই অটোমেটিক সেভ করতে পারেন একটু কাজ করলে। প্রথমে আপনি ওয়ার্ড ফাইল খুলুন তারপর বাম দিকে অপশন বাটন এর যেয়ে কাস্টমাইজ কুইক এক্সেস টুলবার এ ক্লিক করুন এর পর আপনার ইচ্ছা মতো সময় দেন তারপর ওকে চেপে দিন দেখবেন আপনার সঠিক কাজটি হয়ে গেছে।

তো বন্ধুরা আশা করি মাইক্রোসফট ওয়ার্ড এর সম্পর্কে আপনাদের কিছু ধারনা দিতে পেরেছি যদি আপনাদের কাজে আসে তাহলে আমার লেখা সার্থক হবে। আজ আর নয় আশা করি আগামিতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ

বিস্তারিত ভিডিও দেখুন




পোস্টটি সম্পূর্ণ নিজে কস্ট করে লিখেছি তাই কেউ কপি করে নিজের নামে চালানোর চেস্ট করবেন না যদি করেন তাহলে অবশ্যই DMCA তে আমি রিপোর্ট করব ।
কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে প্রধান কারন ও সমাধান ।


কম্পিউটার স্পীড না হওয়ার পিছনে একটি প্রধান কারণ কম্পিউটারের ভুলভাল ফাইল, ফোল্ডার যেখনে ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।


Microsoft Word এর কিছু মজার কাজ


৯ সেপ্টেম্বর ২০০১ , এই তারিখটির আলাদা একটা তাৎপর্য পুরো বিশ্বের মানুষের কাছেই রয়েছে। এই দিনে আমেরিকার টুইন টাওয়ারে জঙ্গি বিমান হামলা চালানো হয়েছিল। প্রায় ৩০০০ হাজার মানুষের প্রাণহানিই শুধু নয়, কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতিও সাধিত হয়েছিল আল কায়েদার এই সন্ত্রাসী হামলায়।
মার্কিন মুলুকের মানুষদের কাছে তাই এই দিনটির ভয়াবহতা আর বাকি বিশ্বের মানুষের তুলনায় একটু বেশী। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আরও স্মরণীয় করে রাখতে উইন্ডোজেও তাদের মত করে ব্যবস্থা তৈরি করে রাখা আছে। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি চাইলেই টুইন টাওয়ার ইফেক্টের একটা প্রতিচ্ছবি দেখতে পারবেন। এর জন্য যা করতে হবে তা হলঃ
১। নতুন একটি ওয়ার্ড ফাইল ওপেন করুন।
২। এরপর লিখুন Q33N , এবার ফন্ট সাইজ ৭২ এ পরিবর্তন করুন।
৩। এবার Font পরিবর্তন করুন Wingdings এ। এরপর দেখুন ম্যাজিক।
দেখুন সেই ভয়াবহ ৯/১১ এর একটি প্রতিচ্ছবি আপনার ওয়ার্ড ফাইলে তৈরি হয়ে যাবে। হয়ত এই ছোট ফিচারের জন্য তেমন বড় কিছুই পরিবর্তন হয়ে যায়নি বা হবেও না। প্রযুক্তির এই ছোটো ব্যবহার ও যদি আমাদের মানবতাবোধের জায়গা টুকু একটু আধটু নাড়া দিয়ে যায় তাহলে মন্দ কি।

ডাউনলোড করুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড শেখার একটি PDF বুক ।


আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের অবশ্যই মাইক্রোসফট অফিস ব্যবহার করা লাগে। কিন্তু ভালভাবে কাজ না জানলে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়।

ইন্টারনেটে অনেক খুজেও মাইক্রোসফট অফিস ২০০৭ এর উপরে ভাল কোন বই (ই-বুক) না পেয়ে অবশেষে আমি নিজেই একটা ক্ষুদ্র চেষ্টা করে দেখলাম। অবশ্য আমি নিজেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ভাল জানি না, তবে কাজ চালানোর জন্য যেটুকু দরকার তা মনে হয় চলে যাবে আমার এই বইটা থেকে। বইটা একটু দ্রুত লিখতে হয়েছে। উল্লেখ্য আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজের সাথে এই বই লেখার গভীর সম্পর্ক রয়েছে।নিচে ডাউনলোড লিঙ্ক দিলাম। 


Excel এ Table এর Headings গুলোর অবস্থান লক করুন খুব সহজে!


অনেক সময় দেখা যায় আপনাকে একটা বড়সড় সাইজের কাজ Worksheet এ করতে হচ্ছে। মনে করুন আপনি একটা Salary Sheet বানাচ্ছেন। যাতে কয়েকশর মত Entry দেয়া লাগতে পারে। এবং এতে আপনাকে শিরোনাম অনুযায়ী ইনপুট দেয়া লাগে। েযেমন -
Name, Designation, Basic ইত্যাদি ইত্যাদি।
আরো িবিভিন্ন রকম কাজ আছে যাতে আপনার শিরোনাম অনুযায়ী কাজ করতে হয়। এ ধরনের কাজ করতে গেলে যে সমস্যাটা হয় তা হলো, উপরের দিক থেকে নিচের দিকে গেলে অনেক সময় আপনি বুঝতে পারবেন না কোন শিরোনামের অধীনে আপনি ফিগার বসাচ্ছেন।
আপনার হেডার সমূহ যাতে সারাক্ষণ Visible থাকে তার জন্য আপনাকে Freeze Panes নামে একটি অপশন ব্যবহার করতে হবে।
  • Office 2000 – Office 2013 পর্যন্ত সকল Version এ ই এই ফিচারটি বিদ্যমান আছে।
  • Office 2000/XP/2003 ব্যবহারকারীরা Freeze Panes অপশনটি পাবেন Window Menu তে।
  • আর Office 2007/2010/2013 ব্যবহারকারীরা এটি অপশনটি পাবেন View Tab এর Window  Section এ।
তবে অফিস এর পুরনো ভার্সনগুলোতে Freeze Panes অপশন ব্যবহার করাটা একটু টাফ। এতে কিছু কিছু ফিচার নেই। নতুন ভার্সনে কিছু নতুন Feature আছে। এখানে আপনি সরাসরি টপ রো Freeze করতে পারবেন। কিন্তু আগের গুলোতে আপনাকে ম্যানুয়ালী কাজটা করতে হবে। নতুনটাতে আপনি সরাসরি প্রথম কলামটিও লক করতে পারবেন।
যদি আপনার প্রথম ৩টি Row লক করা লাগে, তবে আপনি ৪ নম্বর Row তে কার্সর  রেখে Freeze Panes অপশনটি ব্যবহার করবেন। যে অংশটুকু ফ্রীজ করেছেন, আপনি নিচের দিকে স্ক্রল করতে করতে একেবারে Worksheet এর শেষে চলে গেলেও সেগুলো দৃশ্যমান থাকবে।
মজার ব্যাপার হল এটা শুধু আপনার রো এর পজিশন লক করে দিবে। যদি আপনাকে ৫ িটি পৃষ্ঠা প্রিন্ট করা লাগে তবে শুধু প্রথম পৃষ্ঠাতেই হেডারসমূহ প্রিন্ট হবে। সব পাতায় এটা আসবে না।

বিদেশী বন্ধুর সাথে বাঁধাহীন কথা বলতে স্কাইপ ট্রান্সলেটর !


সারাবিশ্ব থেকে অসংখ্য ব্যবহারকারী স্কাইপ ব্যবহার করে থাকে, তবে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দেখা যায় ভাষার ক্ষেত্রে। এবার সেই সমস্যা দূর করতে স্কাইপ নিয়ে আসছে ট্রান্সলেটর সুবিধা।

ইন্টারনেটের এপারে বসে আপনি বলবেন বাংলায়, আর হাজার মাইল দূরে অন্য প্রান্তে আপনার কথা বিদেশি বন্ধুটি শুনতে পাবেন তাঁর নিজের ভাষায়৷ এমন স্বপ্ন এতদিন অনেকেই মনে মনে লালন করতেন, এবার স্কাইপ নিয়ে আসতে যাচ্ছে এমনি একটি ট্রান্সলেটর সুবিধা, যেখানে স্কাইপের এক দিকে বসে বাংলায় কথা বললে অপর দিকে অবস্থান করা বন্ধুটি তা তার নিজ দেশের ভাষায় ট্রান্সলেট করা অবস্থায় শুনতে পাবেন।
এর আগে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে স্কাইপের নতুন ট্রান্সলেটর সুবিধার বিষয়ে ঘোষণা করেন। মাইক্রোসফট কর্পোরেশন এই সেবার নাম দিয়েছে ‘রিয়েল টাইম স্কাইপ ট্রান্সলেটর’৷ নাদেলা’র ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ উইন্ডোজ এইট অপারেটিং সিস্টেমের জন্য স্কাইপের এই পরীক্ষামূলক সংস্করণটি উন্মুক্ত করা হবে৷
ভিডিওঃ

উল্লেখ্য, ৮ বিলিয়ন ডলারে মাইক্রোসফট স্কাইপ কিনে নিয়েছিল ২০১১ সালের মে মাসে, সেই থেকে মাইক্রোসফট স্কাইপ এর বিভিন্ন উন্নয়ন সংস্কার করে আসছে।

স্কাইপে ট্রান্সলেটর কিভাবে কাজ করবে তা দেখাতেই মাইক্রোসফট একটি অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে দেখা যায় মাইক্রোসফটের একজন ইংরেজিভাষী কর্মকর্তা স্কাইপে কথা বলেন তাঁর এক জার্মানভাষী সহকর্মীর সঙ্গে৷