Showing posts with label পেনড্রাইভ. Show all posts
Showing posts with label পেনড্রাইভ. Show all posts

পেন ড্রাইভে শো করুন নিজের ছবি!

২০১২ সালের জুন মাসে এই সাইটে একাউন্ট খুলি। কিন্তু প্রথম পোস্ট লিখছি ২০১৪ সালে! পুরনো মেইল চেক করতে করতে দেখি বছর দুয়েক আগে একটা একাউন্ট খুলেছিলাম। 
টপিকটা এই সাইটের ভিজিটররা কিভাবে নেবে বুঝতে পারছি না। কারণ আমি ইতোমধ্যে এটা নিয়ে আরো বেশ কয়েকটা সাইটে পোস্ট করেছি। সেখান থেকে কেউ যদি আগেই পড়ে ফেলেন তাহলে Sorry. তবে যারা জানেন না তাদের জন্য আশা করি এটা একটা জটিল টিপস।
পেন ড্রাইভে কিভাবে কাস্টম ছবি শো করতে হয় আমি সেটা নিয়ে আলোচনা করতে পারব। কাজটা করার জন্য আপনাকে একটা ছোট্ট কোডের সাহায্য নিতে হবে। সেই সাথে থাকতে হবে একটা আইকন ফরম্যাটের ছবি। আর অবশ্যই একটা পেন ড্রাইভ। এবার তাহলে শুরু করা যাক-

প্রথমেই Notepad চালু করুন। অথবা আপনার পেন ড্রাইভে গিয়ে New Text Document চালু করুন। তারপর নিচের কোড টি কপি করুন অথবা টাইপ করুন-
[Autorun]
Label=Marks
Icon=Munna.ico
এবার এই ফাইলটিকে সেভ করুন Autorun.inf নামে। এখানে Label=Marks মানে হল পেন ড্রাইভের নাম। এখানে যদি Marks এর বদলে Hossain লিখেন তাহলে এটাই পেন ড্রাইভের নাম হবে।
Icon=Munna.ico মানে হল আপনার আইকন ফাইলের নাম। Munna.ico এটাকে আপনার আইকন ফাইলের সাথে Replace করুন। মনে রাখবেন .ico এক্সটেনশনটি অবশ্যই রাখতে হবে।
আর আইকন ইমেজটি অবশ্যই অবশ্যই আপনার পেন ড্রাইভে রাখতে হবে। এখন কথা হল যদি আইকন না থাকে তাহলে? অথবা আপনি যদি আইকন বানাতে না পারেন? আমার কাছে অনলাইন অফলাইন দুটো উপায় ই আছে -
আশা করি আমার প্রথম লেখাটি আপনারা এনজয় করবেন। ধন্যবাদ।


CSS শিখার জন্য বাংলা ইবুক ।


বন্ধুরা সবাই ভাল আছেন তো আসাকরছি খুব ভাল আছেন আমিও আপনাদের দোয়াতে খুব খুব ভাল আছি আজকে আমি আপনাদের খুব কাজের একটি ইবুক শেয়ার করবো   ।
সরাসরি দেখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ ।
সকলকে সালাম আর আল্লাহ পাকের নিকট সুস্বাস্থ্য প্রার্থনা করে শুরু করছি আমার আজকের পোস্টটি পোস্টটি মূলত যাদের ব্লগ/ওয়েব সাইট আছে তাদের জন্য ।


উইন্ডোজ সিস্টেম টিপস পর্ব - ১১ ভাইরাসের আক্রমনে পেনড্রাইভের লুকিয়ে যাওয়া ফাইল দেখার উপায়


প্রায় সময়ই দেখা যায়, পেনড্রাইভে ভাইরাসের আক্রমণের ফলে পেনড্রাইভের ফাইলগুলো হঠাৎ করেই হারিয়ে জায়।আসলে ফাইল গুলো তখন দেখা যায় না কিন্তু ফাইলগুলো পেনড্রাইভের জায়গা দখল করে রাখে।

এই লুকানো ফাইলগুলো দেখার জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties-এ যেতে হবে।

এখন System Restore-এ ক্লিক করে Turn off System Restore on all drives-এ টিক চিহ্ন দিয়ে ok ক্লিক করতে হবে। নতুন একটি উইন্ডো এলে সেটির yes-এ ক্লিক করতে হবে।

এখন My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-তে ক্লিক করে, Show hidden files and folders-এ টিক চিহ্ন দিতে হবে এবং Hide extensions. ও Hide protected.. বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ok করতে হবে।

তারপর দেখা যাবে পেনড্রাইভের ফাইল, ফোল্ডারগুলো লুকায়িত (হিডেন) অবস্থায় দেখা যাচ্ছে। এই পদ্ধতিটি উইন্ডোজ এক্সপির জন্য বলা হয়েছে।

পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে হলে সেগুলো জিপ করে নেওয়াই ভাল।কারন জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করতে পারে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed (Zipped)-এ ক্লিক করতে হবে। তাহলেই ফাইলটি জিপ ফাইল এ পরিনত হবে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পরপর দুইবার Next-এ ক্লিক করলেই আনজিপ হয়ে যাবে।

পিসিতে অনাকাঙ্ক্ষিত পেন ড্রাইভের ব্যবহার বন্ধ করার উপায়


অনেক সময় পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে।বর্তমানে ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হল পেন ড্রাইভ। কখনো কখনো এমন হয়ে থাকে, আপনার অনুমতি ছাড়াই কেউ হয়ত আপনার পিসিতে পেন ড্রাইভ লাগিয়েছে এবং এর ফলে আপনার পিসি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পরেছে। তাই অনাক্ষাংকিত কেউ যাতে আপনার পিসিতে কোন পেন ড্রাইভ ব্যবহার করতে না পারে সে জন্য আপনি পিসিতে একটা ছোট কাজ করে পিসিকে ভাইরাস এর হাত থেকে নিরাপদ রাখতে পারেন। এর ফলে আপনার পিসিতে পেন ড্রাইভ লাগালেও তা শো করবে না।

এজন্য করনীয় :
 ১. প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার দিন।

 ২. HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → usbstor এ যান ।

৩. Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন। আপনার পেন ড্রাইভ ব্যবহারের প্রয়োজন হলে ভ্যালুটাকে আবার ৩ করে দিলেই হবে।

আশা করি এই উপায়টা কাজে লাগবে।

বাড়িয়ে নিন পেনড্রাইভের জায়গা


আমরা যখন পেনড্রাইভ এ কোন ফাইল বা ডকুমেন্ট অথবা কোন মজার movie নিতে গিয়া যখন দেখি পেনড্রাইভ এ যথেষ্ট পরিমান জায়গা নেই তখন হয়তো সাবারই একবার হলেও মনে হয় ইসস র একটু যদি জায়গা থাকতো ভালো হতো।এখন আর এই কারনে আফসোস করতে হবেনা।আপনি চাইলেই পারবেন পেনড্রাইভ এর জায়গা বাড়াতে।

সাধারণত পেনড্রাইভে ফাইল সংকোচন করে রাখা যায় না কারণ পেনড্রাইভ সাধারণত এফএটি, এফএটি৩২ ফাইল পদ্ধতিতে চলে । কিন্তু পেনড্রাইভকে এনটিএফএস ফাইল পদ্ধতিতে রূপান্তর করে খুব সহজে ফাইল সংকোচন করে পেনড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় করা যায়।এই জন্য আপনাকে করতে হবে একটু কাজ।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে Start/Run এ গিয়ে cmd লিখে কমান্ড খুলতে হবে এবং convert X:/FS:NTFS লিখে এন্টার করতে হবে। X-এর জায়গায় পেনড্রাইভ যে ড্রাইভে আছে সেই অক্ষরটি লিখতে হবে, যেমন K ড্রাইভে হলে K লিখতে হবে। এবার My Computer–এ গিয়ে পেনড্রাইভের আইকনে ডান ক্লিক করে Properties–এ যেয়ে এখান থেকে Compress Drive to Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে OK করতে হবে। এবার Apply To Sub Folders and File অপশনে (যদি আসে) OK করে বের হয়ে আসতে হবে। এখন পেনড্রাইভে কোন কিছু কপি করে রাখলে খুব বেশী জায়গা নিবে না ফলে অনেক জায়গার সাশ্রয় হবে।